চট্টগ্রামস্থ কাপাসঘোলা চকবাজার ‘বন্ধু মহল মানবতার সেবায় আমরা’ সংগঠনের নেতৃবৃন্দের সরাসরি পরিদর্শন শেষে সংগঠনের সভাপতি সাইফুল উদ্দিন সুমনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী কামরুল ইসলাম।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা মোহাম্মদ তারেকুল ইসলাম বিপু, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান মো. মিজানুর রহমানসহ অনেকে বিশেষ অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন। এই সময় ঐ এলাকার এক অসহায় বৃদ্ধ নারীর হাতে তার জরাজীর্ণ আবাসস্থল মেরামতে সংগঠনের পক্ষে নগদ অর্থ তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












