বোয়ালখালীতে আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগের৩ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ৯:৫৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়ার মো. হোসেন (২৪), পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমন (১৯) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান ওরফে ফোরকান (৫৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হোসেন বোয়ালখালী পৌর যুবলীগের নেতা, ইমন পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আব্দুস সোবহান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৩৫৪ জনকে গ্রেপ্তার