দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে তাদের বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন।












