দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ আইন–শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অবিলম্বে এর আশু সমাধান করতে হবে। অন্যথায় সরকারকে এর দায়ভার নিতে হবে। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে জেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












