নগরে চোরাই বাইক বিক্রি করতে এসে পুলিশ সদস্য ৪ সহযোগীসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরীতে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে এক পুলিশ কনস্টেবল চার সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল ভোরে বায়েজিদ লিঙ্ক রোডে বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত অনিক দাশ নামে ওই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। এর আগে চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে। খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, নগরীতে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবল তার চার সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। তবে গ্রেপ্তার পুলিশ সদস্য ছুটিতে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধমুহাম্মদ ইসহাক