সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী গতকাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ, মধ্যবন্দর সিংহপাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং চাঁদগাও থানাধীন প্রিয়পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












