চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৪ অক্টোবর শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ)-চবক এবং সরকারের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ প্ল্যানিং/চবক এবং বিদ্যালয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মাহবুব মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত এবং এস.এস.সি–২০২৬ এ জিপিএ– ৫.০০ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী জাহিদুল ইসলাম (সাংস্কৃতিক শিক্ষক), সংগীত পরিচালনায় ছিলেন সঞ্জয় কুমার পাল (সহ. শিক্ষক) এবং রুবাইয়াত জাহান (সহ. শিক্ষক), নাট্য পরিচালনায় সাজেদা বেগম (কো–অর্ডিনেটর), ফ্যাশন শো পরিচালনা করেন সানজিদা শারমিন (সহ. শিক্ষক) এবং আবৃত্তি নির্দেশনায় ছিলেন সহ. শিক্ষক আবদুল্লাহ পরশ। এছাড়া অনুষ্ঠানে ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করেছেন শিক্ষক রোকসানা পারভীন রুপসা ও শফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












