খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সীমানাপ্রাচীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করা হবে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্কুল হিসেবে এই খানদীঘি হাইস্কুলের সার্বিক উন্নয়নে দ্রুত সময়ে মাঠ ভরাট ও দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হবে এবং একটি নতুন ভবন ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারের ব্যবস্থা করা হবে। এসময় তিনি জিপিএ–৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা ও তাদের অভিভাবকদের ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান ও পুরস্কৃত করেন। এছাড়া সংগীত পরিবেশন দলের শিক্ষার্থীদের প্রত্যেককেও নগদ অর্থ প্রদান করে উৎসাহ দেন। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাস্টারের সন্তান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল আলম শিকদার, বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক মো. আলী ও বিএনপি নেতা এমএ হাশেম রাজু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশর। শিক্ষক সুনীল কান্তি দাশ ও বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাতবাড়িয়া কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাঞ্চনাবাদ হাইস্কুলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, হাশিমপুর এমএকে ইউ হাইস্কুলের সভাপতি মো. বাহাউদ্দীন চৌধুরী, সাতবাড়িয়া হাইস্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, হাছনদন্ডী হাইস্কুলের সভাপতি মো. সেলিম উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাটে নবনির্মিত কৈলাসে আদিযোগীর আবরণ উন্মোচন
পরবর্তী নিবন্ধঅদিতি চৌধুরীর অক্ষরের আলোয় তোমাকে খুঁজি গ্রন্থের প্রকাশনা