গত ১৫ অক্টোবর ঢাকার গুলশান–২ এ অবস্থিত হোটেল লেকশোর–এ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নতুন একটি উড কোটিং পণ্য ‘বার্জার উডকিপার প্রো’ উন্মোচন করেছে। নতুন এই পণ্য সংযোজনের মধ্য দিয়ে কাঠের জন্য উন্নতমানের, নির্ভরযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য কোটিং সমাধান প্রদানের প্রতিশ্রুতি আরও জোরালো করলো বার্জার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্জার উডকিপার প্রো–এর ব্র্যান্ড এনডোর্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। এছাড়া অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, হেড ব্র্যান্ডস মোঃ রাশেদুল হাসান এবং ক্যাটাগরি ম্যানেজার সাদমান হোসেন। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ মহসিন হাবিব চৌধুরী বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান উড কোটিং মার্কেটে বার্জার উডকিপার প্রো–এর ভালো সম্ভাবনা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই পণ্য উন্মোচনের মাধ্যমে উক্ত খাতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি গ্রাহকদের জন্যও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে আমরা আশাবাদী। ভবিষ্যতে উন্নতমানের উড কোটিং পণ্য আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড–এর চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, “বার্জার উডকিপার প্রো–এর মাধ্যমে আমরা ভোক্তা ও পেইন্টারদের জন্য উন্নতমানের উড কোটিং ব্যবহার আরও সহজলভ্য ও সুবিধাজনক করতে চাই। সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স ও সহজে ব্যবহারের সুবিধা সবই থাকছে বার্জার উডকিপার প্রো–তে। আমরা বিশ্বাস করি, উড কোটিং মার্কেটে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”












