রাস্তা পার হচ্ছিল শিশুটি, গাড়ির ধাক্কায় মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে মিশুক গাড়ির ধাক্কায় ৫ বছর বয়সী এক শিশুর নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ জোবাইর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাস্তা পার হয়ে বাড়িতে যাচ্ছিল জোবায়ের। এ সময় দ্রুতগামীর একটি মিশুক গাড়ি তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী