আনোয়ারায় কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে : সরওয়ার নিজাম এমপি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাতরি ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার জন্য ব্যাপক উন্নয় প্রকল্প গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে চাতরি কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে নতুন স্কুল ভবন নির্মাণকাজ শুরু হয়েছে। আমি আশা করছি নির্ধারিত সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুনামের সহিত এ ভবনের নির্মাণ কাজ শেষ করবেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী এবং এলাকার অভিভাবক এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসবেন। সেই সাথে মাদক মুক্ত, যৌতুক, ইভটিজিং ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারীনির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, জেলা বিএনপি নেতা আকতার নবী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইকবাল হায়দার চৌধুরী, মো. শহীদ, আনোয়ারা উপজেলা যুব দলের সংগঠক ব্যবসায়ী মীর মোশারফ হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় অভিভাবকগণ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ পরিচালনা করছেন মেসার্স চম্পা কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সমপ্রসারণের আহ্বান
পরবর্তী নিবন্ধসিআরটিএফ’র স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি