রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া নোটিসে বলা হয়েছে, ভারতীয় নাগরিক না হওয়ার পরও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ইমরান খান মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে তিনি পূর্ণ নাগরিকত্বের বদলে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করছেন। পুলিশ তাকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫–এর ৭ নম্বর ধারার অধীনে ওই নোটিস দিয়েছে। ওই ধারা অনুযায়ী, ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাচলের ওপর যে কোনো বিধিনিষেধ বা নির্দেশ দেওয়ার এখতিয়ার রয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের। এর আগে ক্ষমতাসীন দল বিজেপির নেতা কিরীট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন, ওসিআই ও ভিসার শর্ত লঙ্ঘন করে অবৈধ রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছেন অভিনেতা।

পূর্ববর্তী নিবন্ধমাদার অব অল বম্বস দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধহুতিদের ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে চীন?