লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সুরেশ কান্তি দাশ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলা মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুরেশ কান্তি দাশ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। জনতার হাতে আটক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয় জনতার মারধরে সে আহত হয়েছে। তাকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











