নতুন প্রজন্মকে পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য-সংস্কৃতিতেও যুক্ত করতে হবে

পটিয়ায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে ও মনসা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রুপক শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কান্তি ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী মোহাম্মদ আবু তাহের এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন।

পূর্ববর্তী নিবন্ধরাসূল (দ.) এর আদর্শ ধারণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে