চট্টগ্রামে বিমানের নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

যাত্রী ও বিমানকর্মীদের মাঝে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিকিউরিট উইক (নিরাপত্তা সপ্তাহ) উদযাপন করছে। বিমান বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিরাপত্তা সপ্তাহ, যা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ফিতা কেটে নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন। এ সময় বিমানের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিরাপত্তা বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিমান নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্রিফিং এবং মহড়া ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ইলিশ রক্ষায় জেলেদের এগিয়ে আসার আহ্বান সাঈদ আল নোমানের
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ