মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রির সময় বৃদ্ধি

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসেন মটরস এর পৃষ্ঠপোষকতায় আগামী ৩০ অক্টোবর থেকে চার দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। এতে নাম এন্ট্রির সয়মসীমা ১০ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে: বালক দ্বৈত : অনূর্ধ্ব–১৪, বালক একক : অনূর্ধ্ব–১৮, বালিকা বালক দ্বৈত : অনূর্ধ্ব–১৮, বালিকা দ্বৈত : অনূর্ধ্ব–১৮, পুরুষ দ্বৈত, প্রবীণ দ্বৈত : উর্ধ্ব – ৪৫। টুর্নামেন্টের প্রত্যেক ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে দেওয়া হবে আকর্ষনীয় ট্রফি ও প্রাইজমানি। প্রতিযোগিতার ইভেন্ট, অংশগ্রহণের নীতিমালা,এন্ট্রি ফি বিষয়ে যোগাযোগ : চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বের ২য় তলায় অবস্থিত চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কার্যালয় (প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত) মোবাইল : টুর্নামেন্ট সম্পাদক : ০১৭১৪–০৭২৭৪২, অফিস সহকারী : ০১৮১১–৬৩৭২৮৬। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানি, সিসিএ, সানরাইজ ও মিলেনিয়াম একাডেমির জয়
পরবর্তী নিবন্ধবনবীর স্মৃতি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন