লায়ন মনজুর আলম মনজু সংবর্ধিত

লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সভা

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সাধারণ সভা নগরীর গ্রীণ শেডো রেস্টুরেন্টে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সভাপতি লায়ন মোঃ আবু নাসের রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন রেজাউল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন জেলা সভাপতি ও আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিডিজি লায়ন মোঃ মনজুর আলম মনজু।

সভার শুরুতে লিও জেলার প্রাক্তন জেলা সভাপতি ও ফোরামের ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহর মাতা ও সদ্য প্রয়াত লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটনের মাতার ইন্তেকালে শোক প্রস্তাব করা হয় এবং উনাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির, লায়ন নেওয়াজ এ খান রিমন, প্রাক্তন জেলা সভাপতি লায়ন শাহজাদা গাজী মুহাম্মদ গজনবী, লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, লায়ন মোহাম্মদ আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন মোহাম্মদ সাইফুল করিম আরিফ, লায়ন আফিফা ইসলাম, লিও ইরফান মোস্তফা, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও মোহাম্মদ শওকত হোসেন, ও লিও জেলার বর্তমান প্রেসিডেন্ট লিও হোসেন মো: ইমরান নিঙন। সভায় লিও জেলার ৩১৫বি–৪ এর আওতাধীন লিওদের নেতৃত্ব বিকাশে ও লায়নিজমের বিস্তার ও লিওদের ভবিষ্যৎ ক্যারিয়ার ডেভেলপম্যান্ট এ আগামী ২১ নভেম্বর লিডারশীপ প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবুল খায়েরকে এডভাইজর, লায়ন মোঃ আনিসুল হক চৌধুরীকে চেয়ারম্যান, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে মেম্বার সেক্রেটারি, লিও শাহরিয়ার ইকবাল ও লিও জেলা সভাপতি লিও নিক্সনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। সভায় নভেম্বরের শেষ সপ্তাহে মাটিরাঙ্গায় বার্ষিক পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। পিকনিক বাস্তবায়নের জন্য লায়ন আবুল খায়েরকে চেয়ারম্যান ও লায়ন মোহাম্মদ সাইফুল করিম আরিফকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। সভায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিডিজি লায়ন মোঃ মনজুর আলম মনজু জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত
পরবর্তী নিবন্ধদ্রুত শক্তি অর্জনে নির্মাণকাজে গতি বাড়াবে ডায়মন্ড এক্সট্রা পাওয়ার