মাদার্শা উন্নয়ন কমিটির মাদকবিরোধী সভা

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদার্শা উন্নয়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মাদার্শা উন্নয়ন কমিটির আহ্বায়ক নূরুল আলম মফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ। প্রধান অতিথি বলেন, মাদক নির্মূল ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে শুধু প্রশাসন নির্ভর হলে চলবে না, প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় সমাজকে সচেতন হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইব্রাহিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপাল চন্দ্র শীল, ফয়জুল আলিম, শফিকুর রহমান টিটু, কাজী বখতেয়ার উদ্দীন, কাজী আকতার হোসেন বাদল, নুরুল আলম মেম্বার, জাহেদ মনজু, কাজী আবু তালেব, জসিম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম, ফয়েজ উল্লাহ চৌধুরী, মো. জাহেদ, মোজাহের এবং মো. রাশেদ, আমির হোসেন, আমির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব
পরবর্তী নিবন্ধ‘অনুরাগনামা কথন, মোড়ক উন্মোচন ও কবিতা সন্ধ্যা’