তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় ব্যতিক্রম চিঠি লিখন প্রতিযোগিতা ‘পত্রপটে প্রিয়নবী (দ.)’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার নগরীর কাজীর দেউরি জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তাজকিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহসভাপতি মুজাম্মেল আহমেদ, প্রধান বক্তা ছিলেন আল আমিন বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী।
তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. ইসতাকুর আনোয়ার রাহিবের সভাপতিত্বে এবং যুগ্ম–সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আসিফ আমান শাফায়েত, কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোহাম্মদ আইমন রানা জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসান, মোহাম্মদ মোরশেদ, সানজিম সারোয়ার রাকিব, মুহাম্মদ শাহেদুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথি মুজাম্মেল আহমেদ বলেন, তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে ইতিবাচক ও কল্যাণমুখী কাজে সম্পৃক্ত করা সময়ের দাবি। নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে জ্ঞাননির্ভর একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে। তাছাড়া, ‘পত্রপটে প্রিয়নবী’ তরুণদের লেখনী, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।











