রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী ‘ডে ক্যাম্প ২০২৬’। উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কমিটির সভাপতি মো. নাজমুল হাসানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটার ও ইউনিট লিডারসহ শাপলা ও পিএস মূল্যায়নে চট্টগ্রাম জেলা পর্যায়ে উত্তীর্ণ সকল কাব ও স্কাউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গত শনিবার দিনব্যাপী এই আয়োজনের সমাপনী পর্বে উপজেলা যুগ্ম সম্পাদক স্কাউটার এম মোরশেদ আলমের সঞ্চালনায় এবং উপজেলা সম্পাদক স্কাউটার আজিজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার কমিশনার সুমন শর্মা। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে অনুশাসিত, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করে।

ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম জেলা স্কাউটসের সহকারী কমিশনার স্কাউটার আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম পরিচালক স্কাউটার বিধান কুমার দেওয়ানজী, স্কাউটার মলয় কুমার দে, স্কাউটার কাজী আহসান উদ্দিন, স্কাউটার পংকজ কুসুম বড়ুয়া, স্কাউটার বিমল কুমার শীল, স্কাউটার হারুন সিকদার, স্কাউটার রাজু প্রসাদ বড়ুয়া, স্কাউটার শম্ভু কান্তি বিশ্বাস, স্কাউটার টুটন দাশগুপ্তসহ উপজেলা স্কাউট ও রোভারের অন্যান্য স্কাউটারবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খালে ভাসছিল মানসিক ভারসাম্যহীন নারীর লাশ
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়