জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, মহানগর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ওলামা দলের নেতাকর্মীদেরও সাংগঠনিকভাবে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তিনি বলেছেন, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। কিন্তু রাজনীতির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। ওলামা দলের নেতাদেরও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শনিবার নগরের জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন–সংগ্রামে মাঠে ছিলেন, তাঁদের মূল্যায়ন করা হবে। বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, অপকর্মকারী ও জবরদখলকারীদের কোনো জায়গা হবে না। দলের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।
ওলামা দল মহানগরের আহ্বায়ক মোহাম্মদ শহীদ উল্লাহ চিশতির সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাইফুল আলম, মো.আলী সরকার,মুজিবুর রহমান, মোসাদ্দেক হোসেন, সলিম উদ্দিন,ওয়াহিদুল হক, আশেক উল্লাহ,হাফেজ আমিনুল হক, আব্দুল হান্নান, রিদওয়ানুল হক,মহিউল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












