কাপ্তাইয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাইস্থ ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় গবগোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ে অধ্যয়নরত সকল পাহাড়ি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল বঙসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত ও স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যে সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে উল্লেখিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চিতা বিড়াল উদ্ধার, বনে অবমুক্ত
পরবর্তী নিবন্ধওলামা দলকে মসজিদ-মাদ্রাসাভিত্তিক জনসম্পৃক্ততা বাড়াতে হবে