চন্দনাইশের খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সচেতন এলাকাবাসীর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গত গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল বশরের পরিচালনায় সভায় অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি নেতা মো. জারুল্লাহ, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদল নেতা মীর মো. মহিউদ্দিন।
বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মোশাররফ হোসেন, বোরহান উদ্দিন, হাশিমপুর বিএনপি নেতা বখতিয়ার উদ্দিন, জাফর মাস্টার, মনির আহমদ, শিক্ষক প্রণব কুমার নাথ, বিকাশ চন্দ্র দে, স্থানীয় বিএনপি নেতা আনিসুল ইসলাম, জয়নাল আবেদীন, জেবল হোসেন, প্রাক্তন ছাত্র রাকিবুল ইসলাম, মো. সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












