কালকে কনের বিয়ে

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

আজ সন্ধ্যায় গায়ে হলুদ,

কালকে কনের বিয়ে,

জামাই আসবে পালকি নিয়ে,

টোপর মাথায় দিয়ে।

বিয়েবাড়ি বাজে সানাই,

নেই আনন্দের জুড়ি,

তারই তালে বেসামালে

নাচে নানী বুড়ি!

গয়নাগাটি, লাল শাড়িতে

সাজছে সোনার কনে,

বরটি তাহার কেমন হবে,

ভাবছে মনে মনে!

বিয়ের পরে লক্ষ্মী কনে

যাবে স্বামীর ঘরে,

আশিস রাখি, সেথায় যেন

সুখের ঝরনা ঝরে!

পূর্ববর্তী নিবন্ধশরৎ
পরবর্তী নিবন্ধমা ও খুকু