চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছেন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৫ জন মারা গেছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরও ৬২ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৫৯ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৯২৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৭০ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৯ জন।
অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৪১০ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












