বাস চাপায় নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

নগরীর আতুরার ডিপো এলাকায় বেপরোয়া বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম–পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় আতুরার ডিপোর নুর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অক্সিজেনের দিক থেকে আসা একটি বাস ৬০ বছর বয়সি ওই নারীকে চাপা দিলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। ঘটনার পর ড্রাইভার পালিয়ে যান। তবে বাসটি আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজাদীকে বলেন, ঘটনাটি বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় ঘটেছে। জেনেছি, রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী বাসের চাপায় পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। বিস্তারিত জানি না।

বিস্তারিত জানার জন্য বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধভূজপুর থানার ধর্ষণ মামলার আসামি পাহাড়তলীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহরমুজ খোলার ও যুদ্ধ শেষ করার ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের