টিসিজেএ’র সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদে জুমা নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শামসুল ইসলাম বাবুর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন – সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













