আসন্ন ওপিএ ফান ফেয়ার ২০২৬–কে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর সেন্ট প্ল্যাসিডস স্কুলের অডিটোরিয়ামে ফান ফেয়ার উপ–কমিটির সদস্যদের নিয়ে এক প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ওপিএ–এর প্যাট্রন ও সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, ওপিএ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ. এস. এম. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ বদিউর রহমান, ফান ফেয়ার আহ্বায়ক এন্সলেম মার্টিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিস উল্লাহ ও তানসির তাইমুর মোরশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রফিক, রোসাঙ্গীর বাচ্চু, মোহাম্মদ ইয়াকুব ও ওয়াসিম শরীফ; বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য রোনাল্ড গোমেজ, জাহেদ সাঈদ ও সালাউদ্দিন সাকিব; সেন্ট প্ল্যাসিডস স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক নোয়েল গনসালভেজ; সাবেক সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ সাজেদ চৌধুরী; রিয়াজ খান রিয়েল, আসিফ ইকবাল; সাবেক কোষাধ্যক্ষ ইমরুল কায়েস; একরাম; ওপিএ আজীবন সদস্য মার্ক ডি সিলভা, ইশতিয়াক আহমেদ সানি, ইবনে সিনা, প্রান্ত দাস, ড্যানিয়েল ডিন্িক, বিশ্বজিৎ কানুনগো, অর্চক সিকদার, ক্লিফ্টন গোমেজ–সহ আরও অনেকে। সভায় আসন্ন ওপিএ ফান ফেয়ার ২০২৬–এর সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কার্যক্রমের সমন্বয় এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













