সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম আঞ্চলিক টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয়ের মিশনে আজ প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে ইস্পাহানি কর্ণফুলী ও ফর্টিস ময়নামতি।
এ ম্যাচ শুরু হবে সকাল সাড়ে দশটায়। গত শনিবার গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচের মধ্যে ইস্পাহানি কর্ণফুলী ৬২ রানে টিম সাম্পানকে পরাজিত করে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে শীর্ষস্থান দখল করে ফাইনাল নিশ্চিত করেছে। আর ফিজআপ ভুলুয়া ও ফর্টিস ময়নামতির অপর ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। এ অবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ ৩ পয়েন্ট পেয়ে ফর্টিস ময়নামতি ফাইনালে ইস্পাহানি কর্ণফুলীর সঙ্গী হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবি’র কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।













