পটিয়ায় আরএস ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় আরএস ফাউন্ডেশনের আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত শুক্রবার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টার্ফে আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো তারুণ্য তরী ফুটবল ক্লাব, ফ্রেন্ডশিপ ফুটবল দল, সকার জায়ান্টস এবং এম কে এ সি বি টাইটেনস। প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় তারুণ্য তরী ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন এবং সকার জায়ান্টস রানার্সআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন আহমদ উল্লাহ, সোহানুর রহমান সোহান, আহমদ নবী, এস. এম. রেজা রিপন, রহমত আলী, ইসমাইল হোসেন ও নায়েমুল মোস্তফা আকাশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মোট ১৪টি পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পৃথক ট্রফি দেওয়া হয়। টুর্নামেন্ট সফল করতে আরএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে. এম. সাফাত হোসেনের নেতৃত্বে আয়োজক কমিটির সদস্য মুহাম্মদ তাজ উদ্দিন ইশমাম, শাহেদুল ইসলাম নূরনবী, মোহাম্মদ ফাহিম, কে. এম. সামাম হোসেন, নাজিম উদ্দিন, এম ইকরাম, সুহাইল রোহান, মো. আরমান আলমদার, ফারদিন হোসেন, আলী মুরতাজ আদিল, কে. এম. মাশরাফি আলমগীর ও আতীকুল হাসনাত (তাইসির) দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধলিওনাইন দাবায় মুগ্ধ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনা.স.উ.বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন