লিওনাইন দাবায় মুগ্ধ চ্যাম্পিয়ন

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমি আয়োজিত লিওনাইন আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে (অনূর্ধ্ব২০) চ্যাম্পিয়ন হয়েছেন রাইয়ান রশিদ মুগ্ধ। রানার আপ হন নাজিফ নিয়াজ। ঢাকা থেকে আগত মুগ্ধ অনূর্ধ্ব১২ চ্যাম্পিয়ন। তিনদিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৯ সেপ্টেম্বর সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেস্‌ একাডেমির পরিচালক রাকিবউলসাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংষদ সদস্য মো. আবু সুফিয়ান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও ফাইনান্স কমিটির বিসিবি ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য শরীফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপির যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন, মনজুর আলম, সিজেকেএস সাবেক যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর আলি হাসান রাজু, হারুনুর রশিদ, মুছা বাবলু, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, চট্টগ্রাম চেস একাডেমির পরিচালক মো. নুরুল আমিন, পরিচালক ক্যাপ্টেন আতাউর রহমান, সিজেকেএস সহপ্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। টুর্নামেন্টের সহযোগিতায় ছিল সিজেকেএস ও সিসিপিএ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু
পরবর্তী নিবন্ধপটিয়ায় আরএস ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন