ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউবি ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষার্থীদের কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা। গতকাল শুক্রবার বাউবি চট্টগ্রাম ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রুপম দাশ, প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান, সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম এবং শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাবেয়া সুলতান, বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন চট্টগ্রাম অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান।

এ সময় চট্টগ্রাম অঞ্চল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, গোলাম আজম লিটন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন নীল, আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন, উচ্চতর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক মো. রুবেল, সহপ্রচার সম্পাদক রাসেদুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার, সহসাহিত্য সম্পাদক সাইফুল আলম এবং সহঅর্থ সম্পাদক নয়ন সরকার।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাসে হাফেজ হল ১২ বছরের বালক
পরবর্তী নিবন্ধচকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির মানবিক সহায়তা