গাউছুল আজম হযরত বাবা ভাণ্ডারীর (ক.) আসন্ন পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে মাইজভাণ্ডারী যুব ফোরামের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার ফটিকছড়ির বিভিন্ন কেন্দ্রে আর রহমান ইংলিশ অলিম্পিয়াড–২৬ এর প্রথম পর্ব সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের প্রতিষ্ঠাতা–সভাপতি, অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (ম.)। বিভিন্ন বিদ্যালয়–মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













