স্বাধীন মানবিক ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

স্বাধীন মানবিক ফোরামের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাসব্যাপী গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি গত মঙ্গলব শেষ হয়েছে। নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজুর আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ফারুক আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিদা আক্তার, সহকারী শিক্ষক মো. আবু সালেহ, কাজী বিবি রহিমা, লুৎফুন নাহার, কোহিনূর আকতার প্রমুখ। স্বাধীন মানবিক ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর উদ্দিন, মো. মোমিনুল হক খোকন, মোহাম্মদ মহসিন, মো. ইলিয়াস রিপন ও আবুল কালাম আজাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) স্মরণে বার্ষিক ছেমা মাহফিল
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি আন্দরকিল্লা শাখার গাউসুল আজম কনফারেন্স