চবি নববাকের সভাপতি এস এ রিফাত, সম্পাদক খায়রুল আমিন

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী ও ফটিকছড়ি অঞ্চলের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন নববাকের ২০২৫২৬ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর নববাকের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এ রিফাত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী খায়রুল আমিন হৃদয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীফটিকছড়ি অঞ্চলের শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানের আন্দোলনের মধ্য দিয়ে নববাকের পথচলা শুরু হয়। সময়ের পরিক্রমায় সংগঠনটি শিক্ষার্থীকল্যাণ, পরিবহন, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিকসেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। নববাকের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের ঐতিহ্যকে ধারণ করে সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া নববাকের ঐতিহ্য ও মূল চেতনাকে ধারণ করে হাটহাজারী ও ফটিকছড়ি অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্য, অধিকার, নিরাপদ যাতায়াত, শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে জানান নতুন আশা নেতৃবৃন্দরা নেতৃত্বে আশা সংগঠনটির নেতৃবৃন্দরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাট পি কে সেন কম্পাউন্ড পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা