ভূমি অফিসে স্বচ্ছতা ও উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ। ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপটি (জিওফেন্সিং এটেনডেন্স সিস্টেম এপ্লিকেশন) আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে আনুষ্ঠানিভাবে উদ্বোধন হতে যাচ্ছে। দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তাকর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিতে এ অ্যাপ চালু করছে মন্ত্রণালয়। খবর বাসসের।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু প্রধান অতিথি এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিশেষ অতিথি থাকবেন। ‘ভূমিদৃষ্টি’ অ্যাপটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে। এ অ্যাপ মাঠপর্যায়ের কর্মকর্তাকর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করে কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা করা যায়, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করবে। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এ অ্যাপটির মাধ্যমে কর্মস্থলের নির্ধারিত ভৌগোলিক অবস্থান (জিপিএস)-এর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের উপস্থিতি মনিটরিং করা হবে। অ্যাপটি চালু করার ক্ষেত্রে কারিগরি সহযোগিতায় রয়েছে প্যারালাঙলজিক ইনফোটেক।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনার কবলে হেফাজত আমির
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী