পাহাড়তলীর সন্দ্বীপ কলোনিতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরীর এক নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সন্দ্বীপ কলোনিতে রাতেদিনে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র হাটহাজারী থানার আওতাধীন এলাকাটিতে পাহাড় কাটায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। পাহাড়ি মাটি কেটে অবৈধ বসতি ও কলোনি গড়ে তোলার ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করেছেন।

বিভিন্ন সময় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করলেও তাতে পাহাড়খেকোরা কর্ণপাত করছেন না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সন্দ্বীপ কলোনিতে পাহাড় কাটা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ছুটির পর ওরা বাড়ি ফেরেনি, মোবাইলও বন্ধ
পরবর্তী নিবন্ধবিল অব এন্ট্রি দাখিলে ৩-৪ মিনিট অপেক্ষা, সার্ভারে ধীরগতির অভিযোগ