কাপ্তাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান (৯১) গতকাল রোববার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। তিনি স্ত্রী ও ৫ সন্তান রেখে গেছেন। গতকাল কাপ্তাই উপজেলা মডেল মসজিদে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁকে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।









