জাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ ও সেমিনারে যাচ্ছেন প্রিন্স গোমেজ

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশের কারাতে অঙ্গনের প্রশিক্ষক প্রিন্স গোমেজ আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে যাত্রা করছেন। জাপান সফরকালে তিনি উচ্চতর কারাতে প্রশিক্ষণ, বিভিন্ন কারাতে সেমিনার এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন। দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষণ ও প্রশিক্ষকতার সঙ্গে যুক্ত প্রিন্স গোমেজ চট্টগ্রামে ফ্রিডম ফাইটার কারাতে ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছেন। দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের কাজে লাগানোর পাশাপাশি চট্টগ্রামের কারাতে প্রশিক্ষণ কার্যক্রমে আরও কার্যকরভাবে প্রয়োগ করার প্রত্যাশা রয়েছে তাঁর।

পূর্ববর্তী নিবন্ধজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়ার দাবা প্রতিযোগিতা সম্পন্ন