সাবালেঙ্কার স্বপ্ন ভঙ্গ করে চ্যাম্পিয়ন রিবাকিনা

ইউএস ওপেন টেনিস

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

আরিনা সাবালেঙ্কার টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন এলেনা রিবাকিনা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার মধ্য দিয়ে নিজের উত্থানকে আরও উজ্জ্বল করে তুলেছেন রিবাকিনা। নিউইয়র্কে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই সাবালেঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা নিশ্চিত করেছিলেন রিবাকিনা। এরপর ফাইনালে তিনি ৬, , ২ গেমে জয় নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। ২০২২ সালে উইম্বলডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। এরপর চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতেন রিবাকিনা।ফাইনাল শেষে উচ্ছসিত রিবাকিনা বলেন, ‘এই মুহূর্তে সত্যি বলতে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। টুর্নামেন্টে এসে এমন কিছু হবে, আমি একেবারেই আশা করিনি। আমি কিছুটা চোটের সঙ্গে লড়াই করছিলাম। কিন্তু কোনোভাবে সবকিছু আমার পক্ষে একসঙ্গে মিলে গেছে।’ ফ্লাশিং মিডোজে সাবালেঙ্কার ২০ ম্যাচের জয়রথ থামিয়ে দেন তিনি। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর থেকে এখানে আর কোনো ম্যাচ হারেননি সাবালেঙ্কা। ‘আমি যদি একটু ভালো খেলতে পারতাম, ভালো লাগত,’ আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকদের উদ্দেশে বলেন সাবালেঙ্কা। আবেগে তাঁর কণ্ঠ ভেঙে যাচ্ছিল, ‘তবে মনে হয়, আগামী বছর।’ ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় নারী হিসেবে টানা তিনবার ইউএস ওপেন জেতার লক্ষ্যে খেলছিলেন তিনি। ২৮ বছর বয়সী বেলারুশের এই খেলোয়াড় দ্বিতীয় সেটে সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়ান। ফাইনালের শেষ গেমে প্রথমবারের মতো রিবাকিনার সার্ভ ভেঙে তৃতীয় সেটে ম্যাচ গড়ান তিনি। কিন্তু নিজের চেনা আত্মবিশ্বাসী ভঙ্গিতে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা। হতাশ সাবালেঙ্কাকে শেষ পর্যন্ত হারিয়ে দেন তিনি। নেটে রিবাকিনার সঙ্গে সংক্ষিপ্ত আলিঙ্গনের পর কোর্টের পাশের চেয়ারে বসেই র‌্যাকেট ভেঙে ফেলেন সাবালেঙ্কা। অন্যদিকে রিবাকিনা দর্শকদের উচ্ছ্বসিত অভিনন্দন গ্রহণ করেন। ‘আজ আমি যে মানের টেনিস খেলেছি, তাতে অবশ্যই আমি খুব একটা খুশি নই,’ বলেন সাবালেঙ্কা। ‘তবে সে অবিশ্বাস্য সার্ভ করেছে। সে খুব আক্রমণাত্মক খেলেছে, দুর্দান্ত টেনিস খেলেছে।’ ‘আজ সে স্রেফ আমার চেয়ে ভালো খেলোয়াড় ছিল’যোগ করেন সাবালেঙ্কা। ২০২২ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছাড়াই বছর শেষ করলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ ও সেমিনারে যাচ্ছেন প্রিন্স গোমেজ
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু বাংলাদেশের