জর্ডানে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ অনূর্ধ্ব১৭ ফুটবল বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান সফররত বাংলাদেশ নারী দল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় লাভ করেছে। গতকাল রোববার রাতে আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তারা ২০ গোলে জর্ডানকে হারায়। দলের পক্ষে আলপি আক্তার জোড়া গোল করেন।

দু’টি গোলই হয় খেলার প্রথমার্ধে। প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ৫০ গোলে হারিয়েছিল। বাফুফে জানিয়েছে, জর্ডানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে সোমবার দেশে ফিরবে দল। ঢাকায় এসেই আগামী ৫ অক্টোবর থেকে উজবেকিস্তানে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নেবে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন