নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের ১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন নর্থ আমেরিকা মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট আল্লামা শায়েখ সাইফুল আজম বাবর আল–আযহারী। তিনি বলেন, মহানবী (সা:)’র আদর্শই ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার একমাত্র পথ। তাই নবী প্রেমে জাগ্রত হয়ে কুরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করায় ইহজীবন আর পরজীবনের একমাত্র মুক্তির দিশারি। বিশেষ আলোচনায় অংশ নেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উক্ত মসজিদের খতিব আল্লামা বেলাল উদ্দীন নোমানী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হানিফ সওদাগর। উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মো. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী মো. শাহীন, হাজী মো. সাকী, আলহাজ্ব সাহাব উদ্দীন, এডভোকেট মো: হাসান, হাজী মো: নোমান, হাজী শের আলী সওদাগর, হাজী আজীজ উল্ল্যাহ, জাবেদ, হাবীব উল্ল্যাহ, মো: হোসেন, মো: আরিফ,সালাহ উদ্দীন, মো: আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। প্রেস বিজ্ঞপ্তি।












