অরিন্দম নাট্য সমপ্রদায় তাদের ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানমালায় থাকছে অরিন্দমের নাট্যপ্রযোজনা ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’র মঞ্চায়ন। এছাড়া চবি নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ।’ আয়োজনের অন্যতম অংশ হিসেবে থাকছে গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান এবং জিয়া হায়দার স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ড. ইউসুফ ইকবাল। পাশাপাশি থাকছে খোলা মাঠে পালাগানের আয়োজন। ‘নোলক জানের পালা’ রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী, পরিবেশনায় আহির বাংলা। চার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অরিন্দমের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজন ও সাংস্কৃতিক পথচলাকে উদযাপন করা হবে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুইদিন সন্ধ্যা ৬.৩০টা–৯.৩০টা পর্যন্ত অনুষ্ঠান থাকবে সকলের জন্য উন্মুক্ত। ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুইদিনের নাটকের টিকেট নাটক শুরুর পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।











