মৃত্তিকার অলিন্দ

নুরুন্নাহার ডলি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আমার এই নির্লোভ জীবনে কিছুই চাইনি,

একমুঠো রোদ, টলটলে জল, অবারিত প্রান্তর;

সবই ছিল প্রকৃতির, তোমার কাছে খুঁজিনি।

শরতের আকাশ, গাঙচিলের উড়ন্ত ডানার শব্দ,

তোমাকে তো দিতে হয়নি আমার করতলে;

তবে কেন হৃদয় পাখিটা হলো জব্দ।

সবুজে মিশে থাকা ছোট ছোট ঘাসফুল,

ভালোবেসে জড়িয়ে থাকে মৃত্তিকার অলিন্দ শিকড়ে;

আমিতো ঐ ভালোবাসার কাঙালিনী ঝুমকো দুল।

পূর্ববর্তী নিবন্ধদেশ
পরবর্তী নিবন্ধঅসম্পূর্ণ শারদ