হাম ও উপসর্গে মৃত্যু হাজার পার

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তিন জন নিয়ে সংক্রামক ভাইরাসজনিত এই রোগ ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো। এ সময়ের মধ্যে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। সে হিসেব হিসেবে এক হাজার ২ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স সাময়িক স্থগিত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত