মন্থর গতি বোলিংয়ের দায়ে বাংলাদেশ নারী দলকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ নারী দল। এক ওভার বেশি সময় নেওয়ায় শাস্তির কবলে পড়েছে টাইগ্রেসরা। ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে দলের খেলোয়াড়কে।











