পুলিশের হানা পটিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও টেক্সিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযানের সময় আরো ৪/৫ জন ডাকাত সিএনজিচালিত টেক্সি নিয়ে পালিয়ে যায়। গত সোমবার রাতে উপজেলার মহাসড়কের কুসুমপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সোহাগ (২৪) ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জের (মিয়াজী মাঝির বাড়ি) নুরুল ইসলাম মাঝির পুত্র। বর্তমানে তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামাল পাড়া ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে পৃথক দুটি ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, পটিয়া থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেশান্তিরহাট বাজারস্থ চট্টগ্রামকঙবাজার মহাসড়কের উপর কয়েজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য টেঙিসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহায়তায় মো. সোহাগকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি টেঙি ও গাড়ির ভিতরে থাকা একটি রাম দা, একটি ছুরি ও একটি লোহার সাবল উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আরো ৪/৫ জন অপর একটি টেঙি নিয়ে পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তৈলাভাঙা বিলের সড়ক ও বেড়িবাঁধ স্থায়ী সংস্কারের দাবি
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু