পার্কভিউ হাসপাতালে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

এসএসসি২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।

গতকাল সোমবার হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ডা. . টি. এম. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন চমেক অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা এবং কনসালট্যান্ট ডা. সাইমা আলম। উপস্থিত হসপিটাল কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাহউদ্দিন এম. . এইচ.চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) তালুকদার জিয়াউর রহমান শরীফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই অর্জনকে থেমে থাকার জায়গা হিসেবে নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করতে হবে।

তিনি বলেন, তোমাদের সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় পাশে থাকা এবং উৎসাহ দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। পার্কভিউ হসপিটাল সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছদাহা হরি মন্দিরে নন্দোৎসব
পরবর্তী নিবন্ধশ্রমিক-কর্মচারীদের মাঝে ১৬ কোটি সাড়ে ৬৪ লাখ টাকার বিশেষ উৎসাহ বোনাস