শ্রমিক-কর্মচারীদের মাঝে ১৬ কোটি সাড়ে ৬৪ লাখ টাকার বিশেষ উৎসাহ বোনাস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

২০২৫ সালে রেকর্ড পরিমাণ কন্টেনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিককর্মচারীদের মাঝে ১৬ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখায় এই বোনাস প্রদান করা হয়।

চবকএর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম শাখার তালিকাভুক্ত মোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিককর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে এই বোনাস প্রদান করা হয়েছে। বোনাসের অর্থ চট্টগ্রাম বন্দর কন্টেনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিলথেকে যোগান দেয়া হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বোনাসের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), চিফ ওয়েলফেয়ার অফিসার, উপসচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে রেকর্ড পরিমান কন্টেনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন হয়। বন্দরের এ কার্যক্রমে তালিকাভুক্ত শ্রমিককর্মচারীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের উৎসাহিত করতে এ বিশেষ বোনাস দেওয়া হয়েছে

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআইটিএফসির শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক