চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা গত ৫ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় সিবিসি ব্লু ৩–০ গোলে সিবিসি মেরুন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মেম্বার শাহনেওয়াজ আক্তার খান। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মেম্বারের পুত্র সোহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বোট ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার এডমিরাল মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের এক্স অফিসিও (মেম্বার কর্ড) ও বানৌজা ঈসা খানের অধিনায়ক ক্যাপ্টেন আ. ন. ম. ইশতিয়াক জাহান ফারুকী। অনুষ্ঠানে ক্লাবের স্পোর্টস কমিটির আহ্বায়ক ওমর এফ. সিদ্দিকী (আবির), সহ–আহ্বায়ক ক্যাপ্টেন রাকীব মোহাম্মদ হাবীব এবং ক্লাবের সেক্রেটারি লেঃ কমান্ডার মো. আশিক আহমেদসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












